শ্রীপুরে প্রয়াত ইউএনও রাশিদুল ইসলাম মুশফিকের স্মরণে ঢাকা ইউনিভার্সিটির (পদার্থ বিজ্ঞান) ৯৭-৯৮ ব্যাচের কতিপয় বন্ধুদের পক্ষে ৩ টি অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ডস্যনিটাইজার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
১৪ আগস্ট শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এসআরটিকে সিলিন্ডারগুলি হস্থান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমীগর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, প্রয়াত ইউএনও রাশিদুল ইসলামের বড় ভাই শরীফ আহম্মেদ, আনন্দ টিভির সাংবাদিক মোহাম্মদ আদনান মামুন, বায়েজীদ আকন্দ স্বেচ্ছাসেবী সংগঠন এস.আর.টি’র শ্রীপুরের সমন্বয়কারী তুহিন আহম্মেদ, সদস্য জুবায়ের আহম্মেদ প্রমূখ।উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, প্রয়াত ইউএনও রাশিদুল ইসলাম শুধু শ্রীপুরের গর্ব না, তিনি ছিলেন দেশের গর্ব।উল্লেখ্য, গত ২০১৬ সালে রাশিদুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও থাকাকালীন সড়ক দূর্ঘটনায় নিহত হন। তিনি ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার ছিলেন।